সারাংশ/সারমর্ম

সারাংশ: বর্তমান যুগের মানুষের অর্থের লোভ সীমাহীন। এ লোভের কারণে তারা আত্মহননের পথে ধাবিত হচ্ছে। এ পথে এসে পেছনে ফেরার পথ নেই। প্রত্যেকেরই এই নেশা হতে নিজেকে সংযত রাখা দরকার।

সারাংশ: যারা পুরাতন ধ্যান ধারণা, প্রথা, মূল্যবোধকে আঁকড়ে পড়ে থাকে, তারাই বৃদ্ধ। নতুনের দুরন্তপনা, জয়যাত্রা ও সম্ভাবনার সূর্যোদয় দেখে অন্ধকারে আত্মগোপন করে থাকাই তাদের প্রবণতা। তবে বার্ধক্যকে বয়সের মাপকাঠিতে নির্ণয় করা যায় না। কারণ এমন অনেক যুবক আছে যারা প্রগতির পরিপন্থি, আবার অনেকে বৃদ্ধ হয়েও তারুণ্যের দীপ্তিতে উদ্ভাসিত।


সারাংশ: চরিত্র মানবজীবনের শ্রেষ্ঠ অলংকার। চরিত্রহীন দুর্জন ব্যক্তি সুপণ্ডিত হলেও তার সঙ্গ অবশ্যই পরিত্যাজ্য। বুদ্ধিমান ব্যক্তি সর্প মণির লোভে যেমন সর্প দংশিত হতে চায় না তেমনি জ্ঞানলাভে দুর্জনের নিকট যাওয়া সমীচীন নয়। কেননা দুর্জনের সাহচর্যে সৎলোকের চরিত্র কলুষিত হতে পারে।

সারাংশ: স্বাধীনতা অর্জন ও রক্ষা উভয়ই খুব কঠিন কাজ। স্বাধীনতা পাওয়ার জন্য যেমন ত্যাগ-তিতিক্ষা ও সাধনার প্রয়োজন, তেমনই তা রক্ষার জন্য সত্যনিষ্ঠা, ন্যায়পরায়ণতা, কঠোর পরিশ্রম ও সাধনার প্রয়োজন। যে জাতির অধিকাংশ মানুষ অন্যায়কারী ও মিথ্যাচারী সেখানে সত্যনিষ্ঠ ব্যক্তিকে দুর্ভোগ পোহাতে হয়।

সারাংশ: অন্যের সেবা ও আনুগত্য পাওয়ার জন্য যারা ক্ষমতার দাপট দেখায় এবং সুখ লাভে মত্ত হয় তারা কখনোই মহৎ বলে বিবেচিত হতে পারে না। বরং, প্রকৃত সম্মান ও মর্যাদা পেতে হলে বঞ্চিত-লাঞ্ছিত মানুষের মুক্তির পথে অগ্রসর হতে হবে।